২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিজয় যারা এনেছিলো

image-4214-1639041837

বিজয় যারা এনেছিলো
বেঁচে নেই সকলে,
হারিয়েও গেছে বুঝি
মাটির ঐ অতলে।

হামাগুড়ি দিত তাঁরা
চিক চিকে বালুতে,
এখনো যে শুয়ে তাঁরা
বীর বেশে ঢালুতে।

গুলি খেয়ে মারা যাবে
ছিলো না সে ভয় তো,
অনেকের'ই জীবন দিয়ে
করেছিলো জয় তো।

আছে যারা এখনো এই
বাংলারই মাটিতে,
মিলেমিশে একি সাথে 
পাশে চাই হাঁটিতে।

 

 

Advertisements

 

Advertisements