বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

শীত এসেছে

image-4124-1638180807

শীত এসেছে শীত এসেছে
শীতের জামা পর,
দিনের আলো কমিয়ে দিলো
দুষ্টু  দিবাকর।

 

শীত গাড়িতে চলে এলো 
শীত পরীদের দল,
আসলো সেজে পায়ে দিয়ে
হিম শিশিরের  মল।

 

ঠাণ্ডা বাতাস গায়ে লেগে
প্রাণটা কাপে থরথর,
নাইতে গিয়ে খোকন কাঁদে
শীতকে লাগে  ডর।

 

গরীব দুঃখী শীতে মরে 
পায় না কাঁথা কম্বল
শরীর গরম রাখার জন্য
আগুন যে তাই সম্বল।