২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শীতের বুড়ি

image-4117-1638087821

শীতের বুড়ি এল আবার
কুয়াশার ঝুড়ি নিয়ে
তার সাথে আসল হরেক 
নানা রঙের টিয়ে। 

টিয়ে গুলো ঘরের চালে
বাংলাতে গান গায়
গাইতে গাইতে কুটুস করে
শিমের বীচি খায়। 

কিছু শিশু পথের পরে
উদলা গায়ে থাকে
শীতের বুড়ি মায়া করেনা
হিম হাওয়া ডাকে। 

কোথা থেকে আস বুড়ি 
কোথা চলে যাও
সাত সাগর আর তেরোনদী
পঙ্কিরাজের নাও?

 

 

Advertisements

 

Advertisements