২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

যাত্রী

image-4090-1637989364

সবুজ আবীরে গোটা দেশ ঢেকে দিও না
বরং গাছের পাতাগুলোকে সতেজ থাকতে দাও

নতুন ফুলগুলোকে ফুটতে দাও
সখা হয়ে পাখিদের সাথে কথা বলতে দাও তাদের

মায়ের বুক ফাটা মানিকের, রক্তের দাগ
মুছে যেতে দিও না 
জেগে থাকতে দাও

আমাদের ঘুমের ভেতর, স্বপ্ন হয়ে তারা আসুক
আমাদের জাগরণে, সত্যি হয়ে তারা আসুক

শ্মশানে আগুন এখনো নেভেনি
কবরে শায়িত মানুষগুলো এক একটা নৌকোর মতো

সূর্যের আলোর পথযাত্রী।
 

Advertisements

 

 

Advertisements