২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বুনোহাঁস

image-4088-1637834355

বুনোহাঁস- ও বুনোহাঁস
বনে কেন থাকো,
কেমন করে ডাকো,
আমার কথা তোমারও কি
মনে পড়ে নাকো!

তুমি নাকি খেলা করো-
পানির ওপর নাচো,
সাঁতার কেটে বাঁচো,
উড়তে পারো ডালে ডালে
স্বজন তোমার গাছও!

পাখিরা যে বাসা বাঁধে
মিলেমিশে থাকে,
মৌমাছি চাকে,
তারাও তো এসে বসে
উঠানের টাকে।

পাইনা শুধু তোমার দেখা!
খেতে দেবো এসো,
শোভন আমার দেশও,
আমিও তো নাচি-খেলি
তবে ভালোবেসো।

 

 

Advertisements

 

Advertisements