২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ইচ্ছে

image-4081-1637829414

ইচ্ছে করে ডানা মেলে
পাখির মতো উড়তে,
সাগর তলে সবুজ বনে
মাছ হয়ে ঘুরতে।

ইচ্ছে করে ফসল হয়ে
মাঠটা ভরে রাখতে,
চাঁদ হয়ে তারার সাথে
আকাশ পানে থাকতে।

ইচ্ছে করে  মেঘ হয়ে
নীল আকাশে ভাসতে,
মায়ের বুকের কষ্ট গুলো
মুছে দিয়ে হাসতে।

ইচ্ছে করে লতায় পাতায়
দেশটা মায়ায় বাঁধতে,
সবার দুখে দুখী হয়ে
আপন মনে কাঁদতে।

ইচ্ছে করে  ফলে -ফুলে
সবুজ দিয়ে সাজতে,
দেশের মাটি অঙ্গে মেখে
গর্ব করে বাঁচতে।

 

Advertisements

 

 

Advertisements