২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শিশু

image-3992-1637143191

শিশুর হাসি চাঁদের মতো
ফিক ফিকিয়ে হাসে
একটু খানি আদর পেলে
সবার কাছে আসে।

মেধা তাদের রবির মতো
সবার তরে জ্বলে
মাবা মায়ের আদেশ শুনে
সরল পথে চলে। 

শিশুর কথা মধুর মতো
শুনতে ইচ্ছে হয়
মিষ্টি কথা বলে আবার
হৃদয় করে জয়। 

খেলাধুলার ধরণ বুঝে
মনটা শিশুর পড়
শিশুর মন মাটির মতো
ইচ্ছা মতো  গড়ো। 

 

 

 

Advertisements
Advertisements