বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

শিক্ষাগুরু

image-3987-1637139971

শিক্ষাগুরু নিত্য মোদের 

দিতেন শত পণ, 

মানুষের ন্যায় মানুষ হবে

সুখে ভরবে মন। 

 

দুষ্টুমিতে মেতে থাকলে 

টেনে নিতেন কান,

ভালোবেসে স্নেহবশে

শিক্ষা করতেন দান।

 

শিক্ষা গুরুর কথা আজও 

মনে পড়ে বেশ,

তোমরা যদি শিক্ষিত হও

আলোই ভরবে দেশ।

 

সালাম আজকে গুরুর তরে

দিলেন কতো জ্ঞান, 

জ্ঞান বিজ্ঞানে কোরআন হাদিস

হলো তারই ধ্যান। 

 

আজকে আমরা মানুষ হলাম

সেই কারিগর নাই,

ভোর বেলাতে বিদায় নিলেন 

হঠাৎ শুনতে পাই।