২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিরহ-ক্রন্দন

image-3980-1637050046

লবণাক্ত জলের ধারায় সাঁতার কাটে আমার বেদনার্ত-মন,
চেয়ে দেখ তুমি নেই তবুও আমি বেঁচে আছি দিব্যি কেমন?

 

উত্তাল সময়ের কালে রৌদ্রের টিপ পড়ে শোকার্ত স্বপ্নকমল,
বেলাশেষে নীড়ে ফেরে আঁখিপাতে ঝরে শুধু অশ্রুসজল।

 

প্রতিথী, তুমি কি শুনছো আমার হৃদয়ের বিরহ-ক্রন্দন?
না বুঝেই দিয়েছিলাম তোমাকে আমার তরতাজা দেহ-মন।

 

Advertisements

যদি পারো ফিরে এসো মনের দরজা রেখেছি আমার খোলা,
সময়ের ভাঁজে শত চেষ্টাতেও তোমাকে কখনো যাবে না ভোলা।

 

 

Advertisements