২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ত্রাণ

image-3970-1636961823

গরল পান করবো বলে আড়ালে চলে আসি
শরীরের হাড়গুলো খুলে খুলে রোদে শুকোতে দিই
লিকপিকে রক্তমাংসে মাটিতে মূর্ছা যায়

নদীর কলতান আমাকে ঘুম ভাঙিয়ে দেয়
পাখির কাকলিতে প্রাণ ফিরে আসে

মানুষের বীভৎস মুখ, মাঝে মাঝে  ভীষণ ভয় পাই
যদিও জানি আমাকে মানুষ হয়েই বাঁচতে হবে
রক্তহীনতায় খুঁজে নিতে হবে ত্রাণ

খুলে দিতে পারি হাড়,যদি কেউ আমাকে দুফোটা রক্ত দেয়

 

 

Advertisements

 

Advertisements