বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

রঙ

image-3862-1636182088

জীবনের রঙ নেই তবু রঙ নিয়ে খেলি
সাদা চোখে রঙ দেখে রোজ ভুল করে ফেলি। 
রঙ হীন চোখে দেখি রঙ মাখা শত ডালি
রঙ দিয়ে আঁকা তাই  দেখো চাঁদ এক ফালি। 

কালো রঙ খুব ভালো জীবনের আশেপাশে 
দিনে রাতে চেয়ে দেখি কালো মিলেমিশে আছে।
সাত রঙ পেতে চাই জানো, সব ফাঁকা বুলি 
মনে মনে এঁকে যাই তব  নাই  রঙ তুলি।