২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

কৃষক

image-3837-1636007659

ভোর না হতে কাস্তে কোদাল 
ধর তোমার হাতে 
ভুখা তোমার পেটটি নিয়ে 
চল শস্য ক্ষেতে।

সবার মুখে অন্ন যোগাও
নেই কোন অহংকার 
রোদ, বৃষ্টি  উপেক্ষা করে 
চালাও লাঙ্গলের ফলার।

চাওনি তুমি আরাম আয়েশ 
নেই কোন দুখ
ক্ষেতে ফসল ফলায়ে তুমি 
পাও যত সুখ।

তোমাকে নিয়ে গর্ব মোদের 
মাথা উঁচু করি
কৃষক তুমি জাতীর অহংকার 
গর্বেতে যায় ভরি।

 

 

Advertisements

 

Advertisements