২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শীত আনে

image-3792-1635664665

শীত এসেছে  কুয়াশার গায়ে 
চাদর মুড়ি দিয়ে 
শীত  এসেছে  খই মুড়ি 
খেজুর রস নিয়ে। 

শীতে এসে শিশির কণা 
জমবে দূর্বাঘাসে
কৃষক বধূর পিঠা পায়েস 
আসবে নাকে ভেসে।

 
শীতে আসে টাটকা সবজি 
থাকে বাজার ভরে 
সূর্য আলো দেয় একটু 
কৃপণতা করে।

সূর্য তখন মামার বাড়ি 
থাকে লুকিয়ে 
শীত এসে ঝেঁকে বসে
ধরণি কাঁপিয়ে।

শীত আনে বনভোজন আর 
মামার বাড়ির সুখ 
শীত আসে হাসি মুখে 
উজ্জ্বল করে মুখ।

 

 

Advertisements

 

Advertisements