২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্ত এলে

image-3741-1635321717

একটুখানি শীত পড়েছে
সকালে আর রাতে
ফ্যান চালিয়ে বন্ধ রাখি
আরাম লাগে যাতে।

 

পাতলা কাঁথা গাঁয়ে দিয়ে
আরাম করি শুয়ে
ফ্যান চালিয়ে থাকলে শুয়ে
মা দিয়ে যায় ধুয়ে। 

 

ঘুম ভাঙ্গেনা সকাল হলে
ঘুম ভাঙ্গে খুব ধুঁকে
মিষ্টি মিষ্টি শীতের পরশ
মন ছুঁয়ে যায় সুখে। 

 

Advertisements

কুয়াশার এই চাদর খানি
ছড়ায় সকাল বেলা
শিশির নিয়ে রবি ঠাকুর
মিলায় মুক্তোর মেলা। 

 

পুব আকাশে পাতার ফাঁকে
সূর্য থাকে চেয়ে
ভালো লাগে এই মননে
প্রভাত আলো পেয়ে। 

 

 

Advertisements