১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্তের সুবাস

image-3724-1635226224

এতো সোনা কে ছিটালো 
ধানের ক্ষেতের পরে 
সোনার ধানে সারাটা দেশ 
গিয়েছে যে ভরে।

কৃষক মনে খুশির জোয়ার 
পাকা ধানের ঢেউ 
ধান কাটতে ব্যস্ত সবাই 
অলস নাহি কেউ।

হাওর বিলে পরে গেছে 
মাছ ধরবার ধুম 
গাঁয়ের সবাই ভুলে গেছে 
নাওয়া খাওয়া ঘুম।

ঘাসের ডগায় শিশির কণা 
হালকা হিমেল হাওয়া
হেমন্ত যে এসেছে তার 
সুবাস গেছে পাওয়া।

 

 

Advertisements

 

Advertisements