২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আমার জীবনানন্দ

image-3702-1635054712

আমার জীবনানন্দ,
সবার জীবনানন্দ 
তুমি ছিলে বিশ্বমানবতার,
ওই বনলতার প্রেম-মাধুর্য।

 

আমার জীবনানন্দ,
সবার জীবনানন্দ 
আজও তুমি সোনার বাংলার,
মুক্ত সরোষের রূপ-সৌন্দর্য।

 

আমার জীবনানন্দ,
সবার জীবনানন্দ 
বাংলার কাব্য-মাধুর্যে,
শাশ্বত ভালোবাসার বিরহী সাজালে।

হাজার নীরবতার যন্ত্রণা নিয়ে
তুমি চিনিয়েছো তোমার ভালোবাসার শঙ্খচিলে।

Advertisements

ওরা ভোলেনি আজও জীবনানন্দকে?
ওই নীরব মানুষটাকে চিনেছে বিশ্বমানবতার নিদর্শনে।
তুমি রূপ সৌন্দর্যের নবযৌবন ছিলে,
বাংলার কাব্য-মাধুর্যের ভাগ্যাকাশে।

 

শুনেছি ট্রামের আঘাতে
জীবন গেছে।
আমরা ভুলবো না প্রিয় জীবনানন্দকে।
তোমার লেখার সোদা গন্ধে,
কতজনকে প্রেমিক সাজালে!

 

এখনো তোমার প্রতীক্ষায় আমি চেয়ে,
আমার জীবনানন্দ

আবার কখন নবচেতনার দু-হাত বাড়াবে?
ওই শঙ্খচিলের বিরহী ডাকে!

 

 

Advertisements