১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
পাঠক কর্নার

হেমন্তকাল

image-3668-1634795288

সকাল হলে শিশির কণার
কোমল ছোঁয়া পায়ে
স্বর্গময়ী সুখ খুঁজে পাই
আমার কৃষাণ গাঁয়ে।

গাঁয়ের মাঠে পাকা ধানে
হেমন্তকাল হাসে
কৃষক-ভাইদের  ফসল দেখে
খুশিতে মন ভাসে।

পাড়ায় পাড়ায় নব ঋতুর
কতো যে আয়োজন
আমন ধানে সবার ঘরে
পিঠা পুলির ভোজন।

কৃষাণ বধূ দু'হাত তুলে
শুকরানারই জন্য
নিত্য নতুন ফসল দিয়ে
করেন প্রভু ধন্য।

 

 

Advertisements

 

Advertisements