১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
পাঠক কর্নার

থাকব সবাই মিলেমিশে

image-3663-1634638739

সোনার দেশের মানুষগুলো 
সোনার মতোই আছে 
মোদের এতো ভালো দেখে 
কেউ লেগেছে পাছে।

মোদের সুখে কারো ভেতর 
জ্বলে পুড়ে ছাই 
দুষমনেরা করছে খেলা 
মোদের নিয়ে তাই।

বীর বাঙ্গালী আমরা সবাই  
মূল পরিচয় তা-ই 
মূলের উপর দাঁড়িয়ে মোরা 
এগিয়ে যেতে চাই।

আগুন নিয়ে খেলা করা 
চাই না কেউ এই দেশে 
এই দেশেতে আমরা সবাই 
থাকব মিলেমিশে।

 

 

 

Advertisements
Advertisements