বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

হেমন্তকাল

image-3662-1634638239

বছর ঘুরে বাংলা জুড়ে
আসলো হেমন্তকাল,
শিশিরবিন্দু দেয় রাঙিয়ে
রাত্রি এবং সকাল।

হালকা শীতল বায়ুর পরশ
আনন্দ দেয় মনে,
সবুজ-শ্যামল রূপের ঝলক
বাড়ে প্রতিক্ষণে।

মাঠে মাঠে ভরে আছে
পাকা আমন ধানে,
গান গেয়ে ধান কেটে চাষি
আনন্দ পায় প্রাণে।

নানান স্বাদের পিঠা-পুলি
সবার হাতে হাতে,
নবান্ন উৎসবে আমার
সোনার বাংলা মাতে।