২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

লাল পাহাড়ের দেশে

image-3629-1634464940

আমার এ মন যায় যে ছুটে লাল পাহাড়ের দেশে 
রাঙামাটির দেশে,
হাওর,নালায় টুকটুকে লাল পদ্ম থাকে হেসে।
টুকটুকে লাল পদ্ম ফুলের পেয়ে নরম গাল,
জলফড়িংয়ে আঁকে চুমু ঠোঁটটি করে লাল।

 

বনজুঁই,মোরগ,কাটালীফুল পাহাড়েতে ফোটে,
রংবাহারি ফুলের রূপে মনটা নেচে ওঠে।
সেগুন,গামার,জারুল গাছের ডালে পাখির বাসা,
অত্যাধুনিক ভাবে তৈরি নতুন ডংয়ে খাসা।

 

বুনোমোরগ দুপুর হলে করে ডাকাডাকি, 
প্রকৃতিরই সাথে চলে মনের মাখামাখি । 

লাল পাহাড়ের দেশে গেলে রাঙা হয় এ মন,
ইচ্ছে করে পাহাড়েতে থাকতে সারাক্ষণ। 

Advertisements

 

 

Advertisements