২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

কোনো ধর্মেই নাই বাড়াবাড়ি

image-3593-1634198383

ওরে নির্বোধ ওরে নিমোক হারাম 
ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি 
নিজের ধর্ম পেছনে ফেলে কেন 
অন্যের বিশ্বাসে কাড়াকাড়ি! 

 

নিজ ধর্মের আদেশ নিষেধ 
কতটা করেছ পালন 
নিজের ধর্মের কতটা বিশ্বাস  
বক্ষে করেছ ধারণ? 

 

সবার আগে নিজের ধর্ম 
জানতে হবে ভাই 
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা 
কোনো ধর্মেই নাই। 

 

Advertisements

সবার উপরে মানুষ সত্য 
আসো সবাই মানি
ধর্ম নিয়ে বন্ধ হোক যত
অধর্মের হানাহানি।

 

 

Advertisements