বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

স্যারের দিনলিপি

image-3519-1633426188

চক ডাস্টারে আঁকেন আকাশ
আঁকেন মুক্ত পাখি,
বর্ণে ছন্দে সুদিন ডাকেন
বুকের মায়া মাখি।

 

লাখো চোখে আলো জ্বালান
মগজে দেন জ্ঞান,
সোনার মানুষ গড়তে সদাই
করেন মগ্ন ধ্যান।

 

Advertisements

চশমাটা তাঁর ভাঙা থাকে
গায়ের জামাও ছেঁড়া,
আকাশ ছোঁয়ার স্বপ্ন বুকে
ভাঙা চালার ডেরা!

 

দেশটা নিয়ে স্বপ্ন দেখেন
একদিন হবে সোনা,
স্যারের ঘরে সদাই চলে
দুঃখের কাঁথা বোনা।

 

 

 

Advertisements