বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২২ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

ইচ্ছে

image-3482-1633247247

এমন যদি হতো 
আমার ইচ্ছে মতো 
পাখি হয়ে  উড়াল দিয়ে 
ঘুরে ফিরে দিন কাটাতাম 
প্রজাপতির মতো।
 
এমন যদি হতো 
আমার ইচ্ছে মতো 
মেঘ হয়ে ভেসে বেড়াতাম 
ধলেশ্বরীর তীরে। 

 

এমন যদি হতো 
আমার ইচ্ছে মতো 
মাছ হয়ে সাঁতার কাটতাম 
শাপলা শালুক ঝিলে।

 

এমন যদি হতো 
আমার ইচ্ছে মতো 
ফুল হয়ে ফুটে রইতাম 
শিউলি গাছের ডালে।