২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বাল্যবিয়ে

image-3468-1633163365

তুলির বাবা ঠিক করেছে
তুলির জন্য বিয়ে
তাদের ঘরে চলছে দ্বন্দ্ব
এই বিষয়টি নিয়ে।

 

তুলি আমার মেয়ে ছোট
বয়স চলে বারো,
বলছে মায়ে, তুলির বাবা
বিয়ের চিন্তা ছাড়ো।

 

তুলি বলে, বাবা আমি
করবো পড়া-লেখা,
আমার আছে বাকি অনেক
আরো কিছু শেখা।

 

Advertisements

মেয়ের কথা শুনে বাবা
করলো বিয়ে বন্ধ
অবশেষে দুর হয়েছে
ওঁদের ঘরের দ্বন্দ্ব।

 

Advertisements