২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শিকার

image-3448-1632993408

গাছের উপর নাচে ভোঁদড়
তলায় শেয়াল নাচায় উদর
পাখি মারে শিস
পেঁপের গায়ে দোয়েল নাচে
শালিক বলে গিয়ে কাছে
আমায় একটু দিস

বাজের পায়ে বিশাল মৎস্য
শকুন বলে শোন রে বৎস
রাখিস আমার ভাগ
বাঘের থাবায় হরিণ শাবক
নেকড়ে চাইলে বলে খা বক
নইলে বাগা ছাগ

শিকার খেয়ে বনের সিংহ
চিলকে বলে আগে কিং হ
জলে খাড়া বক
কুমীর ছুটে খাদ্যের খুঁজে
ব্যাঙের জিভে ফড়িং যুঝে
হাঙ্গর আঁকে ছক।

 

 

 

Advertisements
Advertisements