২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নারী বিজ্ঞাপন

image-3440-1632990340

জন্মে ছিলাম স্বাধীন হয়ে
বাংলাদেশে বাড়ি
আমার দেশের রাষ্ট্র প্রধান
সে-ও নাকি মা নারী । 

 

একাওরের দাগ মুছেনি
বীরাঙ্গনার গ্লানি 
এখন কেন ধর্ষিতা হই
সীমান্তের ফেলানী। 

 

ধর্ষিতা হই নারী আমি
অবাক বঙ্গবাসী
তিন, আশিতে নেইকো মানা
কন্যা, বোন কি মাসি।

 

Advertisements

সব নীতিতে নারী আমি
বিজ্ঞাপন ঐ আইনে
অর্ধাঙ্গিনীর এইটুকু বোধ 
আজও আমি পাইনে।

 

 

Advertisements