২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

তুমিও মা চলে গেলে

image-3430-1632909784

তুমিও মা চলে গেলে
একলা একা আমায় ফেলে
আমি এখন কেমন করে
তোমায় ছাড়া রই।

 

কার আঁচলে মাথা ঢেকে  
বদনখানি লুকিয়ে রেখে
মনের মাঝে জমিয়ে রাখা
সকল কথা কই।

 

কে আর আমায় গল্প ছলে
ডাকবে আবার খোকা বলে
খাওয়া ঘুমের খবর এখন
রাখবে কে মা বলো।

 

Advertisements

কেন তোমার রাগ ধরেছে
কে তোমাকে কি বলেছে
কি অভিযোগ বুকে চেপে
চলেই যেতে হলো!

 

 

 

Advertisements