২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ফিরে আসি

image-3345-1632307122

আমি চলে গিয়েও বার বার
আসি আবার ফিরে
শেকড় আমার এখানেতে
সবুজ গাঁয়ের নীড়ে।

 

এই গাঁয়েরই ছোট নদী
নৌকা বাঁধা ঘাটে
পরাণ আমার নেয় রে লুটে
সবুজ ধানের মাঠে।

 

প্রাণটি আমার কেড়ে নেয় রে
পাখির মিষ্টি সুরে
এখানেতেই আসি ফিরে 
থাকি যতই দুরে।

 

Advertisements

বটের ছায়া মায়া ভরা
শীতল করে দেহ
নীল সবুজের মিলন মেলা
দেখছো কোথাও কেহ?

 

 

Advertisements