বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

আসো মানুষ পানি বাঁচাই

image-3293-1631963485

পানি মোদের জীবন বাঁচায় 
একথা সবাই জানি 
অপচয় রোধ করতে হবে 
নিরাপদ সব পানি। 

 

সবাই মিলে করতে হবে 
পানি দূষণ রোধ 
উঠুক জেগে সবার মাঝে 
সঠিক বিবেকবোধ। 

 

পানি ছাড়া তৃণভূমিও 
মরু হয়ে যায় 
জীব সকলে বাঁচার শক্তি 
পানিতে খুঁজে পায়। 

 

সৃষ্টির সেরা জীব আমরা  
মোদের অনেক দায় 
আসো মানুষ পানি বাঁচাই 
সকল সৃষ্টিই চায়।