২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

লেখকের গল্প

image-3240-1631524571

একটি গল্প বলছি খোকা
মন লাগিয়ে শোনো
কলম রেখে আমরা লেখক
শান্তি পাই না কোনো।

 

লেখক বাঁচে গল্প মাঝে
মনের আলো জ্বেলে
উদাস মনে নিশীথ রাতে
চাঁদ সিতারায় খেলে।

 

সিংহ রাজা বাঘের খাঁচা
চুনোপুঁটির খেলা
গল্প ছড়ায় কবির মনে
বসায় ভূতের মেলা।

 

Advertisements

পাহাড় ভূমি বন-বনানী
ফুল পাখিদের কথা
কৃষক মাঝির মনের বিষাদ
সবই লিখি যথা ।

 

 

Advertisements