২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

জলের দেশ

image-3223-1631438044

শাপলা শালুক হেসে বেড়ায়
জলে ভরা বিলে
ঢেউয়ের তালে নেচে উঠে
ট্যাংরা পুঁটি মিলে।

 

শালুক পাতায় চুপটি করে
বসে ব্যাঙের ছানা
দূর হতে দেখে সাপে
মারলো ভয়াল হানা।

 

ডিঙ্গায় চড়ে গাঁয়ের ছেলে
খুঁজছে বোয়াল কাতলা
ধানের ক্ষেতে ব্যস্ত চাষা
মাথায় দিয়ে পাতলা।

 

Advertisements

ঢেউয়ে ঢেউয়ে কলমিলতা
দুলে জলের পিঠে
পদ্মফুলের রঙিন হাসি
লাগছে কেমন মিঠে!

 

 

Advertisements