১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
পাঠক কর্নার

পথশিশু

image-3222-1631437450

পথের পাশে হাজার শিশু 
কাটায় ঘুমে রাত
পোকা কামড়ায় গায়ের চামড়ায়
খেতে পায়না ভাত।

 

ওরা শিশু বুঝেনা কিছু
মনে মনে ভাবে
আদর, সোহাগ ;খেলনা,গাড়ি
কবে ওরা পাবে।

 

সুন্দর জামা গায়ে পড়ে
কাউকে দেখলে যেতে
তাঁদের মনে ইচ্ছে জাগে
এমন জামা পেতে।

 

Advertisements

এই শহরের পথে পথে
হাজার টাকার মেলা
খাবার টাকা জোগাড় করতেই
শেষ হয় তাঁদের বেলা।

 

 

Advertisements