২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মা

image-3198-1631180430

মায়ের কথা বলবো কী
মা পৃথিবীর সেরা
গানের পাখি প্রাণের পাখি
মা-তেই আত্মহারা।

 

সব ভুলে যাই মা ভুলিনা
প্রাণের পরশ মেলা
শান্তি সুখের সেই ছোঁয়াতে
ভুলতে পারি খেলা। 

 

মায়ের মতোন এই ভুবনে
আর কি আছে কেউ
ফুলের চেয়েও পবিত্র মুখ
সুখ সাগরের ঢেউ।

 

Advertisements

কানা হউক খোঁড়া হউক
সব সন্তান সমান
মায়ের কাছে আমরা সবাই
সাত রাজার ছামান।

 

সেই মা-কে কেউ দিও না
একটু খানি দুখ
সেই মায়েরই পায়ের তলায়
জেনো তোমার সুখ।

 

 

 

Advertisements