২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ইচ্ছে

image-3149-1630993639

ইচ্ছে করে উদোম গায়ে
ভরদুপুরে বেড়াই ঘুরে
নদীর কূলের একটু দূরে।

 

ইচ্ছে করে সবাই মিলে
যত আছে গাঁয়ের ছেলে
কাটাই সময় বউচি খেলে।

 

ইচ্ছে করে বিলের জলে
বেড়াই ঘুরে নৌকায় চড়ে
ভাটিয়ালি সুরটি ধরে । 

 

Advertisements

ইচ্ছে করে গাছের ডালে
পাখির বাসায় দেই যে হানা
খুঁজে বেড়াই টিয়ের ছানা।

 

ইচ্ছে করে দেখবো আমি
সরষে ফুলের হলদে হাসি
রাখাল বাজায় কেমনে বাঁশি।

 

Advertisements