২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

নিবেদিতা

image-3141-1630922294

নতুন উঠোনেও কি রোদ নামে
আঠার মত লেপ্টে থাকে জামের ছায়া
এখনো কি জোড়া শালিক আসে
পুঁইলতা গুলো কি এখনো পই পই বাড়ন্ত হয়?

 

নিবেদিতা,
এখনো কি তুমি টোলপড়া গালে লাজুক হাসো
শিউলীতলায় আসো; ফুল কুড়াও
এখনো কি লুকিয়ে লুকিয়ে আমার জন্য মালা গাঁথো?
জানো, শিউলীফুল দ্রুত শুকিয়ে যায়,
গন্ধটাও দ্রুত মিলিয়ে যায় উত্তরের হাওয়ায়!

 

নিবেদিতা,
তুমি কি এখনো হারিকেনের নিভু নিভু আলোয় ঢুলো চোখে রাত জাগো
এখনো কি শারদ রাতে জোছনা নামলে তুমি উতলা হও
আমাকে ভেবে ভেবে নীল কাগজে লিখো চিঠি?

 

Advertisements

তবে আমি সেই চিঠি পাই না কেন?
ঠিকানা কি ভুলে গেছো!
উত্তর দিয়ো।

 

 

Advertisements