পাঠক কর্নার
টুঙ্গিপাড়ার ছেলেটা

টুঙ্গিপাড়ার ওই ছেলেটার
বুকে ছিল বল যে
তাঁর ভেতরে কোন রকম
ছিল না তো ছল যে।
গরিব দুঃখীর পাশে থাকত
ছোট্টবেলা থেকেই
মায়ের বুকটা গর্বে ভরতো
এমন দৃশ্য দেখেই।
ছোট থেকেই মনের মধ্যে
পোষত একটি কথা
এই দেশের সব জনগণের
হবে মাথার ছাতা।
Advertisements
সফল হল চেষ্টা যে তাঁর
দেশটা স্বাধীন করে
মহা সুখের বান ভাসালো
বাংলা মায়ের ঘরে।
তবুও তাঁকে হায়নার হাতে
প্রাণ হারাতে হল
এই ব্যথাটা আজকের দিনে
কেমনে ভুলি বল!
Advertisements



