২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

অভিলাষ

image-2476-1627053966

কে গো তুমি বিনোদিনী
আসিয়াছো আমার আঙ্গিনায়
স্যাঁতা কেশের আম্বর  ঘ্রানে
মন শুধু তোমাকেই চায়।

 

ধন্য হল এ পথেরও ধূলি
তোমার চরণ স্পর্শ ক্ষণিকায়
ওগো সুহাসিনী ওগো সুভাষিনী
মন শুধু তোমাকেই চায়।

 

দখিনা পবন জাগায় শিহরণ
ইন্দ্রিয় মাঝে হিমালয় হিম বায়
তৃষ্ণার্ত ওষ্ঠে ঢালিয়াছো জল
মন শুধু তোমাকেই চায়।

 

Advertisements

কুঞ্জে কুঞ্জে ফুটিয়াছে ফুল
ভ্রমর বসে তার গায়
আকুল প্রাণে কুহকী নয়নে
মন শুধু তোমাকেই চায়।

 

 

 

Advertisements