বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

হৃদয় পোড়ানো ব্যাথা

image-2446-1626540133

ভীষণ আঁধার আঁকড়ে আছে মায়ায় ভরা চোখ
কথার ভেতর শব্দের চলা, অভিমানে ভাঙে বুক;
গভীর  চোখে  ব্যথার  যজ্ঞ,  নির্বাক  দুটি ঠোঁট 
কার কথায় বুকে যেন লেগেছে ভীষণ চোট?

 

সন্ধির ভেতর জীবনের গল্প চোখে জল ছলছল
মানিয়ে নেওয়ার  কঠিন শর্তে  জীবন  টলমল
পাহাড়ের গায়ে থাকে লেখা অদৃষ্টের নিঠুর গাথা
ত্যাগের পূজায় নিবেদন করে সুখের সকল পাতা।

 

কি যেন হারায়ে নিঃস্ব হয়েছে নিথর এই অন্তর!
জীবন পাতায় আশার বিন্দু কাঁপছে  থরথর;
কপালের ভাঁজে থাকে লেখা জীবন অংকের কথা
কাবিনের পাতায় হৃদয়ের ব্যাথা লেখা থাকে যথা।