২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আনইন্সটল

image-2420-1626288380

করাপ্টেড এ্যাপসটা গিলে খাচ্ছে ডিভাইসের স্মোথনেস
নিরাপত্তাহীনতায় ভুগছে ডিভাইসের অবশিষ্ট মায়ার ফাইল
মাদারবোর্ডকে অনাহূত ভাইরাস কচ্ছপের মত কামড়ে ধরে আছে 
ডিভাইসটি ভাইরাসমুক্ত করতে এন্টি ভাইরাসও ফেইল মারে
দারুণ টাস্কি খায়
আহা! মুমূর্ষু ডিভাইসটি যন্ত্রণায় ছটফট করছে….

 

তাই করাপ্টেড এ্যাপসটা আনইন্সটল করা খুব দরকার,
কিন্তু যখনই আমি আনইন্সটল করতে যাই
তখন স্ক্রিনে কেবল লোডিং লোডিং দেখায়
সাঁঝের বেলাশেষে গোধূলিও মুছে যায় 
রাতের অন্ধকারে নোটিফিকেশন আসে- সামথিং রং

অথচ তোমাকে আনইন্সটল করা আমার খুবই দরকার।

 

 

Advertisements

 

Advertisements