২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ছন্দ বিলাস

image-2355-1625928149

ছন্দ মালা গলায় নিয়ে
এই জগতে চলি,
চলার পথে সবার সাথে
ছন্দে কথা বলি।

 

ছন্দে ডাকি গানের পাখি
ছন্দে আঁকি ছবি
ছন্দে থাকি বিভোর বলে
সবাই বলে কবি।

 

ছন্দে খুঁজি চলার পুঁজি 
ছন্দে পুষি আলো
ছন্দে খুশি জীবনযাপন
এতে আছি ভালো।

 

Advertisements

ছন্দে শেখা আমার দেখা
ছন্দে ভাঙে দ্বন্দ্ব, 
ছন্দে গড়ে ছন্দ বিলাস
ছন্দ দেয় আনন্দ।

 

 

 

 

Advertisements