২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

অভিশাপ

image-2325-1625671236

কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়
কখনও আলোর মুখ দেখে না
ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ কুসুম
কল্পণা করা দিবাস্বপ্ন মাত্র।

 

যে স্বপ্নের কোনো ভিত্তি নেই
এহেন স্বপ্ন দেখে লাভ কি!
নুন আনতে যার পান্তা ফুরায়
তার আবার অযথাই দু:স্বপ্নের মাঝে বিচরণ

 

পিঁপিলিকার পাখা গজায় মরবার তরে
কারও কারও স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়
যেন অদৃশ্য আলেয়ার আলোর পেছনে
নিরন্তর ছুটে চলা

 

Advertisements

তবুও কোনও কোনও হতভাগা
স্বপ্নখেকো দানবের পেছনে অন্ধের মতো
দিচ্ছে আত্মাহুতি

 

যেন বা একঝাঁক পঙ্গপাল অনলে দিচ্ছে ঝাঁপ
গর্ভধারিণীর জরায়ু থেকে নিয়ে আসা
অক্ষমতাই যেন তাদের আজন্ম অভিশাপ।

 

 

 

 

Advertisements