২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

যুদ্ধ

image-2240-1625056538

পৃথিবীতে আজ চলছে দেখ
এমন একটা যুদ্ধ 
বন্দুক কামান গুলি ছাড়াই 
হারছে দুনিয়া সুদ্ধ।

 

যুদ্ধ বিরতির চুক্তিও নেই
নেই কোন জাতিসংঘ 
কেড়ে নিয়েছে মানুষের থেকে
মায়া, মমতা, সঙ্গ।

 

সৈন্যদের নেই দয়া মায়া 
একটাই তাদের খায়েশ
মানুষের মৃত্যু ঘটাতে পারলেই
মিটে তাদের আয়েশ।

 

Advertisements

আর কতদিন চলবে যুদ্ধ 
বিরতির নেই চুক্তি 
হাজারো চেষ্টায় মানুষেরা আজ
পাচ্ছেনা কোন মুক্তি। 

 

ঢেউয়ের পরে ঢেউ চলেছে 
চলছে লাশের বহর
যুদ্ধটা যেদিন থেমে যাবে
আসবে স্বস্তির খবর।

 

প্রকৃতির এমন যুদ্ধ আগে
দেখেনি কেউ কভু 
যুদ্ধ থামাও, মানুষ বাঁচাও 
দয়া করো প্রভু।

 

 

 

Advertisements