বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

আগুন বৃত্তান্ত

image-2136-1624187806

মোমবাতিটা করছে বড়াই
বলছে, 'আমিই আলো?
বুকের সুতা ছাই করি তাই
মুছতে আঁধার কালো।'

 

দিয়াশলাইয়ের পোড়াকাঠি
পাশে মুচকি হাসে,
'কোথায় পেলে সুতায় আগুন?'
বলেই- ঝেরে কাশে!

 

মোমবাতিটা শুধায় রাগে,
'তোমার কিসের দাম?
তোমাকে যে মূল্য দিলো
বারুদ তারই নাম।'

 

বারুদ বলে- থামো এবার
তর্ক রাখো, ভাই। 
আমরা বুকে আগুন পুষে
নিজেকে জ্বালাই।