বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

ফুলপরীদের দেশে

image-2077-1623757847

খোকা খুকু যায় হারিয়ে 
ফুলপরীদের দেশে, 
বাঁধনহারা মন যে তাদের 
যায় আকাশে ভেসে।

 

ফুলের সাথে গল্প করে
যায় যে তাদের বেলা,
আলোর মতো নরম রোদে
ফুলপরীদের মেলা।

 

পাখির মতো ডানা মেলে
নীল আকাশে উড়ে,
হাজার আশা স্বপ্ন বুনে
পরীর দেশটা ঘুরে। 

 

ফুলপরী আর পাখির সাথে 
ভাব জমিয়ে তারা 
কোন কিছুতেই যায় না বাঁধা
হলো বাঁধন হারা !