২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

গামছা

image-1968-1622582711

একটুকরো বস্ত্র খণ্ড

 

গরমে ঘাম মোছা, স্নানের পর শরীর মোছা
কাঁধে কাঁধে নিয়ে ঘোরা
কোমরে শক্ত করে বেঁধে কাজে লেগে পড়া
মেঝের ওপরে পেতে কখনো শান্তির ঘুম

 

যেকোনো বৃত্তের মানুষের পরম স্পর্শ, মরম
সুতির একটুকরো বস্ত্রখণ্ড ,গামছা

 

Advertisements

অথচ কেমন যেন অবহেলা করি প্রতিদিন
নিজের পাজামা পাঞ্জাবীর সমান মর্যাদা কখনো দিই না
কোর্ট-টাই-ব্লেজারের পাশে কখনো শোভা পায় না
এ আর এমন কি, এতো গামছা !

 

ধুয়ে শুকিয়ে আলনার এককোণে ফেলে রাখা হয়
যেন কোন নিম্ন শ্রেণীর উপকরণ 
এ আর এমন কি, এতো গামছা !

 

বিবি রাসেল যখন শিল্পে উত্তীর্ণ করে
অজানা গ্রামের অচেনা তাঁতির বুনন আপন কৃষ্টিতে
 এনে দাঁড় করায় অভিজাত হোটেলে
শিল্প প্রদর্শনী, ৱ্যাম্প শো-তে
হাজার ওয়াটের ঝকমকি আলো দেশ-বিদেশের মানুষ
                         অবাক হয়ে দেখে

হ্যাঁ, ওটাও গামছা !!

 

আমাদের বিস্ময়ের শেষ থাকে না

দৈনন্দিন জীবনের আনাচে কানাচে  এভাবেই শিল্প লুকিয়ে থাকে

শিল্পী শুধু আলতো আদরে হাত বুলিয়ে চোখের পলক খুলে দিয়ে যায়
 

 

 

Advertisements