২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিবিধ

দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম এডুনিমস এর আনুষ্ঠানিক যাত্রা

image-1268-1616300903

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে উদ্বোধন হলো দক্ষতা উন্নয়নে ট্রেনিং ইন্সটিটিউট "এডুনিমস" এর। পরিপূর্ণ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যাপ্ত স্কিল/দক্ষ সম্পন্ন জনবল গঠন করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে কেক কাটার মধ্য দিয়ে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক, বিক্রয় বিষয়ক বিশ্লেষক ও লেখক মুনির হাসান খান। কী-নোট স্পিকার হিসেবে ছিলেন উদ্যোক্তা তৈরীর কারিগর "নিজের বলার মতো একটি গল্প" ফাউন্ডার জনাব ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডিরেক্টর ও লেখক জনাব নাজমুল হুদা, আন্তর্জাতিক প্রশিক্ষক ড. মোহাম্মদ আলমাসুর রহমান, প্রফেসর আব্দুস সালাম আজাদ ও ব্যবসায়ী আর কে বণিক।

 

কী-নোট স্পিকার ইকবাল বাহার জাহিদ বলেন, "যে কেউ প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারে। তবে সে দক্ষতাকে কাজে লাগানোর মাধ্যমে দেশের উন্নয়ন করার জন্য দরকার ভালো মানুষ হিসেবে বেঁচে থাকা।

 

Advertisements

এডুমিনসের চেয়্যারম্যান মোহাম্মদ মমিনুল ইসলাম নিয়াজী তাঁর বক্তব্যে বলেন," আমাদের লক্ষ্য দেশের দক্ষ জনবল বৃদ্ধি করা। একটি দেশের যত বেশি দক্ষ লোক বাড়বে,দেশটি তত বেশি সমৃদ্ধশালী হবে! তিনি আরো বলেন, বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্ট করা খুবই জরুরী। দক্ষতা ছাড়া এখন কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। চাকরীর বাজারে যেমন দক্ষ কর্মীর রয়েছে অপার চাহিদা, তেমনি একজন দক্ষ কর্মী নিজের কাজ ও যোগ্যতা প্রমানের মাধ্যমে খুব দ্রুতই উন্নতির শিখরে আহোরণ করতে পারে। Edunyms নিয়ে এলো নিজেকে দক্ষ করার জন্য হার্ড স্কিল এবং সফট স্কিল এর সমাহার। এখান থেকে ট্রেনিং গ্রহণ করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন যে কোন কাজের জন্য। প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে সঠিকভাবে ট্রেনিং নেয়ার সুযোগ। দক্ষ শিক্ষক দিয়ে পরিচালিত Edunyms হোক সবার পছন্দ।" আরো উপস্থিত ছিলেন, এডুনিমস এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো.দেলোয়ার হোসাইন এবং কোম্পানির পরিচালকবৃন্দ যথাক্রমে ইকবাল কবির, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান। "এডুনিমস" এর প্রধান নির্বাহী কামরুজ্জামান সুমন অনুষ্ঠানের মডারেটর এর দায়িত্ব পালন করেন।

 

বড় হোক লক্ষ,নিজেকে করুন দক্ষ…Be Skilled with Edunyms

Advertisements