২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

রাতে কম ঘুমে বাড়ে আলজেইমার ঝুঁকি

image-372-1595488190

 

প্রোটিনের প্রবণতা হচ্ছে জোট বেধে ফলক তৈরি করা, অ্যামাইলয়েড বিটার উৎপাদন ও সক্রিয়তার ভারসাম্যের অভাবে এরা মস্তিষ্কে ফলক তৈরি করে এবং নিউরনের সঙ্গে নিজেকে যুক্ত করে। এর ফলে নিউরন নিষ্ক্রিয় হয়ে পড়ে অথবা মস্তিষ্কেও অন্যান্য কোষ থেকে কোনো সংকেত গ্রহণ করতে পারে না এবং নিউরন মারা যায়।

 

ফুদান ইউনিভার্সিটি এবং কুইংদাও ইউনিভার্সিটির গবেষকরা ৪০ থেকে ৮৮ বছর বয়সের ৭৩৬ জনের ওপর এই সমীক্ষা চালান। গবেষকরা সমীক্ষায় অংশগ্রহনকারীদেও সেরিব্রোস্পাইরাল ফ্লুইডে অ্যামাইলয়েড বিটার স্তর পরিমাপ করেন এবং তাদেও ঘুমের অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করেন।

 

আলজাইমার অ্যান্ড ডিমেনশিয়া জার্নালে প্রকাশিত গবেষকদের এই রিপোর্টে বলা হয়, তারা দেখেছেন রাতের ঘুমের অভ্যাসের সঙ্গে আলজেইমারের ইউ আকারের ( হ্রাস বৃদ্ধিও সম্পর্ক) সম্পর্ক রয়েছে এবং এতে সেরিব্রোস্পাইরাল ফ্লুইডে অ্যামাইলয়েড বিটার তারতম্য ঘটে।

Advertisements

 

এতে দেখা যায়, রাতে যারা চার ঘণ্টার কম অথবা ১০ ঘণ্টার বেশি ঘুমায় তাদের অ্যামাইলয়েড বিটার পরিমাণ বেশি থাকে। অন্যদিকে যারা রাত ১০টায় ঘুমাতে যায় এবং ছয় থেকে সাত ঘণ্টা ঘুমায় তাদের অ্যামাইলয়েড বিটার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে থাকে।

 

সমীক্ষায় অংশ নেয়া নারীদের মধ্যে যারা দিনের বেলায় ঘুমানোর কথা বলেছেন, তাদেও ক্ষেত্রে অ্যামাইলয়েড বিটার পরিমাণ বেশি দেখা গেছে।

 

এই গবেষণার রিপোর্টে বলা হয়, তারা গবেষণায় ঘুমের সঙ্গে আলজেইমারের সম্পর্ক পেয়েছেন।

 

সূত্র: বাসস

Advertisements