বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারী

পাওয়ারলিফটিংয়ে তাশবিহুন নূরের স্বর্ণপদক জয়

WhatsApp Image 2025-07-17 at 8.02.09 PM

এশিয়ান-আফ্রিকান-প্যাসিফিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ছাত্রী তাশবিহুন নূর তুলনা।

তিনি জুনিয়র বিভাগে (u76 কেজি) স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেডলিফ্ট—এই তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়ে জিতেছেন মোট ৪টি স্বর্ণপদক।

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তাশবিহুন নূর স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেডলিফ্ট মিলিয়ে মোট ৩৮০ কেজি উত্তোলন করে এই কৃতিত্ব অর্জন করেন। প্রতিযোগিতাটি জাপানের হিমেজি শহরে ৫ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করে এশিয়া, আফ্রিকা ও প্যাসিফিক অঞ্চলের শীর্ষ শক্তিধর অ্যাথলেটরা।

তাশবিহুনের পাশাপাশি বাংলাদেশের পাওয়ারলিফটিং দলও ঐ দিনেই অর্জন করে আরও ৪টি স্বর্ণপদক। পুরো প্রতিযোগিতা শেষে বাংলাদেশ পেয়েছে মোট ৯টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক, যা দেশের পাওয়ারলিফটিং ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনা করেছে।

Advertisements

Advertisements