১৭ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২ আশ্বিন ১৪৩৩
বিবিধ

তুরস্কের প্রথম বৈদ্যুতিক গাড়ি!

image-2998-1629906056

ঐতিহ্যবাহী দেশের মধ্যে অন্যতম হল তুরস্ক। রাষ্ট্রটির ইতিহাস প্রাচুর্য সমৃদ্ধ। রাষ্ট্রটি কৃষি এবং পর্যটন খাতে বেশ পরিচিত হলেও সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজি খাতটিতে ব্যাপক উন্নতি সাধন করছে। আতাতুর্ককে আধুনিক তুরস্কের কারিগর হিসাবে আক্ষা দেওয়া হয়। সম্প্রতি তুরস্ক প্রযুক্তি খাতে আরেক ধাপ এগিয়ে যাবে বৈদ্যুতিক গাড়ি বাজারে এনে।

 

বৈদ্যুতিক গাড়ি দীর্ঘদিন ধরেই বাজার মাত করলেও তুরস্ক এবারই প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনী করলো। নিজেদের তৈরি এই গাড়ি প্রদর্শনের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করলো তুরস্ক।

 

তুরস্কের ইলেকট্রিক কারের প্রথম মডেল ২০২২ সালে ইউরোপীয়ান বাজারে প্রবেশ করবে। তুরস্কের অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গারকান কারকাস এই তথ্য জানিয়েছেন।

 

Advertisements

এই ইলেকট্রিক কার স্থানীয় বাজারে  বিক্রির পর দেড় বছরের মধ্যে গণ উৎপাদন হবে এবং জার্মানিতে প্রবেশ করবে। এরপর কারটি ইউরোপীয়ান মার্কেটে সহজলভ্য হবে। 

 

তুরস্কের ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান ‘অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপ’ ব্যাপক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। গত বছর তুরস্ক নিজেদের তৈরি করা প্রথম ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করে।

 

নির্মাতা গ্রুপ টিওজিজিকে তুর্কি সরকার বছরে ১ লাখ ৭৫ হাজার গাড়ি তৈরির লক্ষ্য দিয়েছে। এই প্রকল্পে ১৩ বছরে খরচ পড়বে প্রায় ৪০০ কোটি ডলার। প্রকল্পে বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা। 

 

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের লক্ষ্য সারা বিশ্বের মানুষ ২০২২ সালে তার তুরস্কের ইলেকট্রিক কার ব্যবহার করবে। বর্তমানে ইউরোপে তুরস্কের তৈরি ফোর্ড, রেনাল্ট এবং টয়োটা গাড়ি উল্লেখযোগ্য হারে রপ্তানি হয়।

বরাবরেই তুরস্ক নতুন চমক নিয়ে আসে। ইলেট্রনিক গাড়ি আগেও বাজারে এসেছে তবে তুরস্কের জন্য এটি একটি মাইলফলক। তুরস্কের বৈদ্যুতিক গাড়ি বাজারে রপ্তানি হওয়ার মাধ্যমে নিঃসন্দেহে প্রযুক্তি খাতে তারা আরেক ধাপ এগিয়ে যাবে।

 

 

Advertisements