২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

একটি লাঠির অপেক্ষায়

image-3130-1630915301

চারিদিকে শুনশান নীরবতা
নিকষকালো রাতের অন্ধকারে
অলিগলি-রাজপথে বিষাক্ত শ্বাপদের দল

আকস্মিক ছোবল দেয় আর
শুষে নেয় অবশিষ্ট রমণীয় সুখ।

 

এমন কোন লাঠি নেই যা এই
হিংস্র শ্বাপদদের মাথা থেঁতলে দিতে পারে?

 

একটি লাঠির অপেক্ষায় প্রতিদিন ভোর হয়…

Advertisements

এভাবেই সাপ ও ছোবলের খেলা চলে অবিরাম…

লাঠি নেই, কোথাও একটি লাঠি নেই।

 

সুন্দরের হাত ধরে আসুক না একটি লাঠি
শ্বাপদ মুক্ত হোক রাতের পাঁজর।

 

 

Advertisements